Sponsore

কুমিল্লা-৩ আসন থেকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

 


আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াছবি: আসিফ মাহমুদের ফেসবুক পেজে পোস্ট করা ভিডিও থেকে নেওয়া

ঢাকা-১০ আসন থেকে নির্বাচনের ঘোষণা দেওয়া অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে কুমিল্লা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এক ব্যক্তি।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়ি মুরাদনগর উপজেলায়। উপদেষ্টা পদে দায়িত্ব পালনের সময় গুঞ্জন ছিল তিনি কুমিল্লা-৩ আসন থেকে ভোটে লড়বেন। তবে শেষ পর্যন্ত ঢাকা-১০ আসন থেকে নির্বাচনের ঘোষণা দেন তিনি।

২৪ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। তবে বিষয়টি জানাজানি হয়েছে গতকাল শুক্রবার রাতে।

আরও পড়ুন

Post a Comment

0 Comments