বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন। রাজধানীর বনানী কবরস্থানে আজ শনিবার বেলা ১টা ৫০ মিনিটের দিকে পৌঁছান তারেক রহমান।
কোকোর কবর জিয়ারতের পর তারেক রহমান তাঁর শ্বশুর মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন।
তারেক রহমান ১৭ বছর পর গত বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসেন। এরপর থেকেই বিভিন্ন রাজনৈতিক ও পারিবারিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি।


0 Comments